মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এসআইআর স্থগিত করা হোক, সল্টলেকে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এস আই আর প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠানো প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যত এসআই আর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে যাবে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে পরিকল্পনা সে পরিকল্পনা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাত সারেই চলছে।