বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ দেওয়ানহাট গারোপাড়ার NELC চার্চে গিয়ে বড়দিন পালন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেখানকার ছোট ছোট শিশু ও বাসিন্দাদের সাথে কেক কেটে বড় দিন পালন করেন তিনি। দীর্ঘ কয়েক বছর থেকে তিনি সেখানে গিয়ে বড়দিন পালন করেন।