সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের ব্লক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলকোটের কানাইডাঙ্গা আদিবাসী মহল্লায়। প্রয়াত সদাই দাস নগর ও আকসেদ সেখ মঞ্চে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি বিপত্তারণ নন্দী। শহীদ বেদীতে মাল্যদান করেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সহ জেলা ও ব্লক কমিটির নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান, রাজ্য কমিটির সদস্য তারক মাঝি, শাহজাহান চৌধুরী সহ অনান্যরা।