দীর্ঘদূরপাল্লার একাধিক ট্রেনে নিরাপত্তা ও সচেতনতা অভিযান চালালো দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বাণিজ্য বিভাগ। 18045, 12841, 12842, 22818 সহ বিভিন্ন ট্রেনে কমার্শিয়াল ইন্সপেক্টররা ওবিএইচএস ও প্যান্ট্রি কর্মীদের সঙ্গে ‘সম্ভাষণ’ সভায় কোচ ও প্যান্ট্রির পরিচ্ছন্নতা, বর্জ্য পৃথকীকরণ, রেললাইনে আবর্জনা না ফেলা এবং যাত্রীসেবা উন্নত করার উপর জোর দেন।