স্কুল থেকে ফেরার পথে লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রানাঘাটে। সূত্রের খবর, রানাঘাটের দক্ষিণ পাড়ার বাসিন্দা 5 বছরের এক স্কুল ছাত্র বৃহস্পতিবার দুপুরে তার মায়ের সাথে স্কুটি করে বাড়ী ফিরছিলেন। অভিযোগ বাড়ী ফেরার সময় দক্ষিণ পাড়া মোড়ে একটি লড়ি ওই স্কুটিতে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই স্কুল ছাত্র। পরে তড়িঘড়ি তাকে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।