পুঞ্চা থানার বারমেস্যা রামনগর অঞ্চলের পুঞ্চা রোডে বাইকের ধাক্কায় আহত এক শিশু। মঙ্গলবার আনুমানিক বিকেল সাড়ে চারটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত মেনেডি মোড়ের সামনে।আহত ওই শিশুর নাম লিপিকা বাউরী।আহত ওই শিশুটিকে উদ্ধার করে প্রথমে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত্তর চিকিৎসার জন্য তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।