মেমারি থানার ইছাবাছা গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। মৃতের নাম রাজা মোদক (২৫) জানা গেছে ওই যুবক সুরাটে সোনার কাজ করতেন গত দিন পনেরো আগে বাড়ি ফিরেছিল। গতকাল রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে সে ঝুলতে থাকে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেমারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার দুপুর তিনটেই মেমারি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে