শালবনীতে বিভিন্ন বুথে বিজেপির তরফে শুরু হয়েছে এসআইআর সহায়তা ক্যাম্প। বহু মানুষ আসছেন তাদের ফরম পূরণের ক্ষেত্রে সাহায্য পেতে। আজ বৃহস্পতিবার রাত্রি প্রায় সাড়ে ৯টা নাগাদ দেখা গেল সালবনির তিন নম্বর মন্ডলের ৫৮ নম্বর বুথ তিলানি গ্রামে এস আই আর সহায়তা ক্যাম্প এ বহু মানুষ এসেছেন তাদের ফরম পূরণের সাহায্য পেতে। গ্রামের অনেক মানুষই এই ফর্ম পূরণ করতে পারছেন না। সেই ফর্ম নিয়ে তারা আসছেন এই ক্যাম্পে এবং বিএলএ এবং অন্যান্য নেতৃত্বরা সাহায্য করেছেন তাদের ফরম পূরণে।