শান্তিপুরে মিষ্টির দোকানে টাকা চুরির ঘটনায় গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, শান্তিপুরের শ্যামবাজার এলাকার একটি মিষ্টির দোকানে বুধবার রাতে দোকানে 40 হাজার টাকা চুরি হয়। সেই ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে 5 হাজার টাকা উদ্ধার হয়। বুধবার শান্তিপুর পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।