হবিবপুর ব্লকের আইহো অঞ্চলে সোমবার সম্পন্ন হলো সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী প্রতিমার নিরঞ্জন পর্ব। প্রায় ৪২ ফুট উচ্চতার এই বিশাল কালী প্রতিমাকে ঐতিহ্য মেনেই মন্দির প্রাঙ্গণেই নিরঞ্জন করা হয়।টাঙ্গন নদীর জল মটর চালিয়ে পাইপের মাধ্যমে মন্দিরে তুলে এনে দেবী প্রতিমাকে সেই জলেই ধৌত করা হয়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের উদ্যোগে প্রতি বছরই এই বিশেষ পদ্ধতিতে দেবী প্রতিমার নিরঞ্জন অনুষ্ঠান পালিত হয় আইহো