জগদ্ধাত্রী পূজোর মণ্ডপ প্রাঙ্গনেও আইনি সচেতনতা শিবিরের আয়োজন হলো বুধবার সন্ধ্যায়। মেদিনীপুর শহরের ধর্মা এলাকাতে এই আয়োজন করা হয়েছিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে। যেখানে শিশুশ্রম, নারী ও শিশু অধিকার, সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন আইনি পরিষেবা কর্তৃপক্ষের আধিকারিকরা।