উন্মোচিত হলো কোচবিহার হেরিটেজ নাট্যমেলার পোস্টার, উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের পৃষ্ঠপোষকতায় বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বর্ষ হেরিটেজ নাট্যমেলা । আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এই নাট্য মেলা। এই নাট্য মেলায় কোচবিহার জেলার ছাত্রী নাট্যদল এবং বাইরে থেকে দুটি নাট্য দল অংশগ্রহণ করবে। এদিন কোচবিহার বিপাশা ভবনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।