আজ অর্থাৎ ২রা ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টা নাগাদ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবারের প্রথম দিনের বাংলা ভাষার মাধ্যমিক পরীক্ষা,পরীক্ষা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে মেটে তার জন্য সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে পাথরপ্রতিমা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল,জীবনের প্রথম পরীক্ষায় পরীক্ষার্থীদের টেনশন কাটানোর পাশাপাশি তাদের শুভেচ্ছা জানাতে গোলাপ ফুল ও পেন তুলে দেন পাথরপ্রতিমা থানার ওসি শেখ জাহাঙ্গীর আলি,ছিলেন পুলিশ আধিকারিকরা