একাধিক দাবি নিয়ে মিনাখাঁ ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে মঙ্গলবার বেলা তিনটে নাগাদ বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা দীর্ঘদিন ধরে আশা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে মিনাখা ব্লকের অন্তর্গত শতাধিক আশা কর্মীরা কর্ম বিরতির ডাক দিলেন। মঙ্গলবার দুপুরে মিনাখা ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে এদিন তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কারী আশা কর্মীদের দাবি তাদের মাসিক যে ভাতা দেওয়া হয় সেই ভাতা বৃদ্ধি করতে হবে, তাদের সরকার