কীর্ণাহারে পরোটা গ্ৰামের একবারে শেষ প্রান্তে অবস্থিত মা সারদা মডেল স্কুল। সোমবার ছিলো ওই বিদ্যালয় টির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় বিদ্যালয়ের কচিকাঁচা ও অভিভাবকদের নিয়ে সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান।এদিন বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত হয় আবৃত্তি কবিতা নৃত্য ও সঙ্গীতের মত একাধিক সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। এমনকি ২০২৫ সালের শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের তিনজন কৃতি ছাত্রদের বিশেষভাবে পুরস্কৃত করা।