বারাসাত বইমেলায় শেষ দিনে উপচে পড়া ভিড় বারাসাতে প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় ময়দানে বারাসাত পৌরসভার পরিচালনায় আয়োজন করা হয়েছে বইমেলা ২০২৬। ১১ ই জানুয়ারি শুরু হয়েছিল এই বইমেলা। আজ তার শেষ দিন। বারাসাতে বইমেলায় উপচে পড়া ভিড় এমনই ছবি চোখে পড়ল আমাদের ক্যামেরায়। একদিকে যেমন বই কিনতে পাঠকদের ভিড় অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভিড়। আজ রাত্রি আটটা ৩০ নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়