সাঁকরাইল: মাদলের ছন্দে, ধামসার তালে মেতে উঠলো সাঁকরাইলের রোহিনী,জয় জোহার মেলার দ্বিতীয় দিনে বসেছে একাধিক স্টল
মাদলের ছন্দে, ধামসার তালে মেতে উঠলো সাঁকরাইলের রোহিনী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের আদিবাসি অধ্যুষিত এলাকায় পালিত হচ্ছে জয় জোহার মেলা। রাজ্যের ১৫ টি জেলার ১০২ টি ব্লকে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে এই উৎসব। রবিবার বিকেলে দ্বিতীয় দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোহিনীতে আয়োজিত জয় জোহার মেলাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন।