রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের রামসিতা ঘাটে ছট পুজোর প্রস্তুতি পরিদর্শনে যান পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যানী। আলোকসজ্জা, পুণ্যার্থীদের বসার জায়গা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা—সবকিছু খতিয়ে দেখেন তিনি। জানান, এবার হাজারেরও বেশি পুণ্যার্থী পুজো দেবেন এই ঘাটে। বাঙালি ও বিহারী উভয় সম্প্রদায়ের অংশগ্রহণে ছট পুজো এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।