দক্ষিণ ২৪ পরগনার গোসোবা থানার অন্তর্গত কচুখালী গ্রাম পঞ্চায়েতের কচুখালীতে রবিবার রাত ৮টা নাগাদ জ্যোতির্ময় তরফদার নামে এক দশম শ্রেণীর ছাত্র টিউশন সেরে যখন বাড়ি ফিরছিলো তখন রাস্তায একটি বাইক এসে সজরে তাকে ধাক্কা মারে।স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে রবিবার গভীর রাতে।