রাজ্যের তৃণমূল সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান পাঁচালির আকারে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার ট্যাবলোর উদ্বোধন অনুষ্ঠিত হল মালদার হবিবপুর ব্লকের আইহোতে।হবিবপুর ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে এদিন এই প্রচার ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।‘উন্নয়নের পাঁচালি’ প্রচার ট্যাবলো আগামী দিনে আইহো, বুলবুলচন্ডী, শ্রীরামপুর ও ঋষিপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় পরিক্রমা করবে