গোটা দেশজুড়ে ডাকঘর সংযুক্তিকরণের কাজ শুরু করেছে ডাকবিভাগ। প্রথম ধাপে কোচবিহার শহরে অবস্থিত কোচবিহার রেলওয়ে স্টেশন সাব পোস্ট অফিস সহ একাধিক সাব পোস্ট অফিস সংযুক্তিকরণ করা হবে। এই সংযুক্তিকরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং কোনভাবেই এই সাব পোস্ট অফিস সরিয়ে না নেওয়ার দাবিতে বুধবার বিকেলে কোচবিহার রেলওয়ে স্টেশন সাব পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এই সাব পোস্ট অফিসের গ্রাহকেরা। এ প্রসঙ্গে বিক্ষোভকারী গ্রাহকেরা কি জানিয়েছে শুনে নেব।