2026এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের গুণীয়াড়া অঞ্চলের বৈদ্যনাথ ধাম থেকে মহুদা পর্যন্ত মা মাটি মানুষের সরকারের 15বছরে উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।শুক্রবার গুণীয়াড়া অঞ্চলে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।