আজ দুপুর ১২টা নাগাদ ওলিপুর কাশিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিপুর দক্ষিণ আদিবাসী পাড়ায় উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ট্রাইবাল তহবিলের অর্থানুকুল্যে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের শুভ শিলান্যাস করেন স্থানীয় বিধায়িকা করবী মান্না।