শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের তৎপর স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। একাধিক ধাপ একসঙ্গে সামলে সোমবার সন্ধ্যেয় প্রকাশিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল। এরই মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে নথি যাচাই পর্ব শুরু হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া।