নবান্ন উৎসবে মাতলেন মঙ্গলকোটের পলাশি গ্রামের বাসিন্দারা। উৎসব উপলক্ষ্যে রবিবার সেখানে যাত্রাগানের আসর বসলো। এদিন আনুমানিক রাত ১০টা নাগাদ যাত্রাগান দেখতে ভীড় জমান এলাকাবাসী। জানা গিয়েছে, নবান্ন উৎসব উপলক্ষ্যে পলাশি গ্রামের বাড়িতে বাড়িতে হয় আত্মীয় সমাগম। হারিয়ে যেতে বসা যাত্রাগানকে মানুষের মধ্যে তুলে ধরতেই উদ্যোক্তাদের এমন উদ্যোগ।