শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। নদী খননের থেকে শুরু করে পাড় বাঁধার কাজ চলছে জোর কদমে। ঘাটাল মাষ্টার প্ল্যানের অগ্রগতি নিয়ে আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে আজ বিকেল ৪ টা নাগাদ একটি আলোচনা সভার আয়োজন করা হয়, আলোচনা সভায় উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়িক মমতা ভুঁইয়া, উপস্থিত ছিলেন দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনের আধিকারিকেরা।