মাড়গ্রামের অনন্তপুরে কাপড়ের ঝোলা ব্যাগে মিলল ১০টি তাজা বোমা মাড়গ্রাম থানার অনন্তপুর গ্রামে সোমবার সকালে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়রা সকালে একটি কাপড়ের ঝোলা ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছ থেকে দেখে তারা বুঝতে পারেন ব্যাগের ভিতরে বিপজ্জনক কিছু রয়েছে। এরপরই খবর দেওয়া হয় মাড়গ্রাম থানা পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে দেখে তার ভিতরে রয়েছে ১০টি তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডকে।