বিখ্যাত কাটোয়ার কার্তিক লড়াই। রাত পোহালেই শুরু কার্তিক পুজো তার আগে রবিবার সন্ধ্যায় কাটোয়ার ঐতিহ্যশালী ঝংকার ক্লাবের কার্তিক পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস। তার সাথে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ বিশিষ্ট জনেরা। এ বছর তাদের পুজো ৪৭ তম বর্ষে পদার্পণ করলো ফুটিয়ে তুলেছে থাইল্যান্ডের স্যাংচুয়ারি অফ ট্রুথ। রবিবার সন্ধ্যার পরই দর্শকদের উদ্দেশ্যে খুলে দেয়া হয় মন্ডপ।