গত শনিবার বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে তদন্তে এল বড় অগ্রগতি। বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে তিন সদস্যের ফরেনসিক টিম পৌঁছে ঘটনাস্থল থেকে একাধিক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে। সূত্রের খবর, ঘটনার প্রকৃত কারণ ও সম্পূর্ণ ঘটনাক্রম স্পষ্ট করতেই এই ফরেনসিক তদন্ত। নমুনা সংগ্রহের সময় এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি, পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রশাসনিক সূত্র জানিয়েছে, ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী তদন্তের দিশা নির্ধারণ করা হবে।