বিনপুর ২: বৃষ্টি হচ্ছে বিনপুর 2 ব্লক জুড়ে, চাকাডোবা, বাঁশপাহাড়ী সহ একাধিক এলাকায় ৫ ঘন্টা ধরে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ
ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বৃষ্টি হচ্ছে বিনপুর 2 ব্লক জুড়ে। বুধবার সকাল থেকেই শিলদা,বেলপাহাড়ী,ভুলাভেদা, বাঁশপাহাড়ী সহ পুরো ব্লক জুড়ে কোথাও ভারি, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে বুধবার সকাল আনুমানিক ৯ টা থেকে দুপুর প্রায় ২ টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা ধরে চাকাডোবা, বাঁশপাহাড়ী,নেগুড়িয়া সহ একাধিক এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।