কল্যাণী বিধানসভার কল্যাণী তিন নম্বর মন্ডলের বিজেপি কার্যকর্তাদের নিয়ে বিশেষ সাংগঠনিক আলোচনা সভা করা হলো কল্যাণী মন্ডল ৩ এর কার্যালয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনে। । মঙ্গলবার সন্ধ্যায় এই সভায় উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ রানা, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ, কল্যাণী তিন নম্বর মন্ডল বিজেপির সভাপতি তাপস বেপারী সহ অন্যান্য নেতৃত্বে। বিজেপির কল্যাণী সকল BLA 2 দের নিয়ে এই সভা।