এক অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু ৩ যুবকের এবং আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ যুবক। তাদের সকলের বাড়ি বরাবাজার থানার বেলডি গ্রামে। ঘটনা শনিবার সন্ধ্যায় জামশেদপুর পুরুলিয়া জাতীয় সড়কের ধানাড়া গ্রামের নিকট। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁটাডি ফাঁড়ির পুলিশ পৌঁছে চার যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় ১ যুবক রয়েছে চিকিৎসাধীন