জন সাধারণ ও পড়ুয়াদের মধ্যে কুসংস্কার দূর করার লক্ষ্যে শুক্রবার কীর্ণাহারে শুরু হলো দুদিনের বিজ্ঞান উৎসব।পরোটা বিঞ্জান কেন্দ্রের সহযোগিতায় সংশ্লিষ্ট গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কীর্ণাহার বিজ্ঞান কেন্দ্র আয়োজিত উৎসবে রয়েছে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠান।এদিন একটি বিশেষ পদযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ-সভাপতি অরুণাভ মিশ্র, সংগঠনের বীরভূম জেলা সভাপতি।