এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর প্রথম পর্বেই নাম বাদ গেছে প্রায় 58 লাখ মানুষের। তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের নাম বাদ পড়েছে, বাদ পড়ার সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষের। আর 20 তারিখ তাহেরপুরে প্রধানমন্ত্রী আসার আগেই এই নিয়ে সরগরম রানাঘাটের রাজনীতি। প্রসঙ্গত বিজেপির এই মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা বড় ভোট ব্যাংক রয়েছে রানাঘাট দক্ষিণ, উত্তরপূর্ব, হাসখালি সহ একাধিক জায়গায়।