নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক আরোহী সহ বাইকের পিছনে থাকা দুই আরোহী। ঘটনা ফাগুডি ফুটবল মাঠের সন্নিকটে শনিবার সকাল নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে তিনজন যুবক দ্রুতগতিতে আসার সময় একটি রাস্তার পাশে থাকা পলাশ গাছে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে তিনজনই পড়ে যায় রাস্তার উপর খবর যায় বরাবাজার থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁচায় বরাবাজার থানার পুলিশ সেখান থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে পুরুলিয়া দেবেন মা তো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠান