হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে বুধবার আনুমানিক বিকেল তিনটা নাগাদ দুটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। স্বয়ংসিদ্ধা ও নিরাপদ ড্রাইভিং সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো উলুবেরিয়া থানা উদ্যোগে চেঙ্গাইল বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বাগনান কাছারিপাড়া সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদ ড্রাইভিং সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো