কাটোয়া আহমদপুর রেল রুটে কলকাতা গামী ট্রেন বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্টেশন গুলিতে সবরকম টিকিট পাওয়ার ব্যবস্থা সহ সাত দফা দাবিতে রবিবার বিকেলে কীর্ণাহার ও লাভপুর রেল স্টেশনে গণ ডেপুটেশনের মাধ্যমে জমা পড়লো স্মারকলিপি। এদিন আহমদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন ও জ্ঞানদাস কান্দরা রেলওয়ে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জমা দেওয়া হয় এই স্মারক লিপি।উপস্থিত ছিলেন সংগঠন গুলির সহ সম্পাদক নদীয়া চরণ চৌধুরী,লাভপুর স্টেশন কমিটির সভাপতি প্রণব রায়।