ED র বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR -এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যা নিয়ে গোসাবায় মমতা ব্যানার্জীকে তীব্র কটাক্ষ করলেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সঞ্জয় নায়েক বৃহস্পতিবার রাত ১১টায় । ED-র দাবিই বৈধতা পেল দেশের সর্বোচ্চ আদালতে। শেক্সপিয়র সরণী এবং সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ED-র বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর-এই স্থগিতাদেশ দিল আদালত। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে।