জয়পুর ব্লকের পটমজুরি গ্রামে আনন্দমার্গ জাগৃতি ভবনে বার্ষিক তিনঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলম্ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও তত্ত্বসভার আয়োজন করা হয়।রবিবার নাম-সংকীর্তন অনুষ্ঠানে গ্রামের ছোট ছেলেমেয়েরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। সকালে বালক ভোজন, দুপুরে সকলের জন্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়।