ক্যানিং ১: ক্যানিংয়ে এসে ক্যানিং পশ্চিমের বিধায়ককে গুণ্ডা বললেন সুকান্ত, পাল্টা একহাত নিলেন পরেশ
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এক হাত নিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। রবিবার দুপুরে ক্যানিংয়ের মৌখালি গ্রামে আসেন সুকান্ত। সেখানে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যান। পাশে থাকার বার্তা দেন। সেই বার্তা দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত অভিযোগ করেন এই সন্ত্রাসের পিছনে হাত রয়েছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। বিধায়ককে গুন্ডাও বলেন তিনি। পাল্টা দেন পরেশ।