ক্যানিং ১: ক্যানিং মিঠাখালীতে তৃণমূলের বিজয় উৎসব পালিত হল মাতলা ২ অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে
ক্যানিং মিঠাখালিতে বিজয় উৎসব অনুষ্ঠিত হল তৃণমূলের। রবিবার সন্ধ্যা ছটা নাগাদ ক্যানিংয়ের মাতলা ২ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিজয় উৎসব। লোকসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল ৭০ হাজারের বেশি ভোটে লিড পেয়েছে। আর সেই লিডের অনেকক্ষানি কৃতিত্ব এই মাতলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার। তাই এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের জয়ের আনন্দে বিজয় উৎসব পালিত হল মিঠাখালি প্রতিলিপি সংঘের মাঠে।