মঙ্গলকোট: বর্ধমানে কৃষক সভার ৩৮তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, কর্মসূচিকে সফল করতে মঙ্গলকোটে মিছিল করল CPI(M)
আগামী ৭,৮ ও ৯ই নভেম্বর বর্ধমানে কৃষক সভার ৩৮তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সেই কর্মসূচিকে সফল করতে সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ মঙ্গলকোটে মিছিল ও পথসভা করল সিপিআইএম। এদিন মিছিলটি মুসারু থেকে শুরু হয়ে ছোট পোষলা গ্রাম পরিক্রমা করে সাঁওতা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে হাজির ছিলেন খেতমজুর ইউনিয়নের মঙ্গলকোট ব্লক কৃষক কমিটির সম্পাদক আজফর হোসেন সহ অনান্যরা।