জাঁকিয়ে শীত ঝাড়গ্রামের জামবনি ব্লকে। শুক্রবার ব্লকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ও ১৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও আবার রাতের দিকে তাপমাত্রা ১২ ডিগ্ৰিতে নেমে যায়। ঠান্ডায় জুবুথুবু অবস্থা জামবনি ব্লকে । রাত ৮ টা নাগাদ জামবনি ব্লকের ধড়সা এলাকায় আগুন জালিয়ে শীতের আমেজ উপভোগ করতে দেখা যায় স্থানীয়দের