আজ শনিবার শালবনি ব্লকের 4 নম্বর বাকিবাদ অঞ্চল ও তিন নম্বর শালবনীতে উন্নয়নের পাঁচালী পাঠ করলেন স্বয়ং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু কোয়ারি। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে এক টুকরো জমি ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস তাই এসিন বিকেল চারটা নাগাদ সালবনি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষের কাছে উন্নয়নের পাঁচালী পড়ে শোনালেন স্বয়ং সালবনি ব্লক সভানেত্রী, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের বিভিন্ন তৃণমূল নেতৃত্ব।