এই পরিস্থিতিতে সাংসদ ইউসুফ পাঠান পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। আলাউদ্দিনের স্ত্রী, মা ও অন্যান্য আত্মীয়দের পাশে বসে তাঁদের দুঃখের কথা শোনেন তিনি। সাংসদ জানান, এই মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।