পারিবারিক বিবাদের জেরে রড দিয়ে মেরে কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ জা ও দেওরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী গ্রামে। আহত গৃহবধূ সুধাময়ী নাইয়ার অভিযোগ পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে দেওর পবিত্র নাইয়া ও যা সাগরিকা নাইয়া লোহার রড দিয়ে মেরে তার কপাল ফাটিয়ে দেয় বলে এমনই অভিযোগ এর পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।