প্রয়াত হলেন রায়গঞ্জের প্রবাদপ্রতিম খেলোয়াড় ও প্রশিক্ষক দিলীপ বোস। বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ এই খবর ছড়িয়ে পড়তে রায়গঞ্জ শুধু নয় উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া জগতে নক্ষত্র পতন বলে মনে করছে ক্রীড়ামহল থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহলে। উল্লেখ্য প্রয়াত প্রবাদপ্রতিম খেলোয়াড় ও প্রশিক্ষক দিলীপ বোস রায়গঞ্জের ক্রীড়া জগতে খ্যতি রেখে গেলেন, এছাড়াও ক্রীড়ার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।