রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির সহযোগিতায় সুজিত ভূষণ রায় মুক্তমঞ্চে আয়োজিত হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। চক্ষু, দন্ত ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এই ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। ২৬ নম্বর ওয়ার্ড ছাড়াও দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদেরও পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন, তাঁদের শিলিগুড়িতে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা।