বাঘমুন্ডিতে স্বামীজী আদর্শ মেলার শেষ পর্বের প্রস্তুতি বৈঠক তুঙ্গে। গত বছরের মতো এ বছর মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার উদ্যোগে এবং এলাকাবাসীদের সহযোগিতায় আগামী ১২ জানুয়ারি এবং ১৩ জানুয়ারি দুই দিন মিলে বিরাট স্বামীজি আদর্শ মেলা অনুষ্ঠিত হবে ছাতাটার ময়দানে। যার প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ শুভ মতি লজ প্রাঙ্গণে এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী নৃত্য, গান, কবিতা আবৃতি, স্বামীজী বিষয়ক বক্তৃতা, সেজে এসো, বসে আঁকা সহ স