মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সাহোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবশেষে বাস্তবায়িত হল দীর্ঘদিনের প্রতীক্ষিত ঢালাই রাস্তার স্বপ্ন। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ঢালাই রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বড়ঞা ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে এই রাস্তার দাবি জানিয়েছিলেন।